1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সড়ক পথে যানবাহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে বিএমপি পুলিশ

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১৩১২ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: সড়ক পথে চাঁদাবাজি বন্ধ ও স্বাস্থ্য বিধি নিশ্চিত সহ আইজিপির নির্দেশনা বাস্তবায়নে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলমের নের্তৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিচালনায় অভিযান চালিয়েছে পুলিশ।

রবিবার(১৪ জুন) বেলা ১১ টায় বরিশাল নগরীর প্রবেশ দ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালিত হয়েছে।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপী বিএমপি’র অভিযান।

এ সময় উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বলেন, সড়ক পথে যানবাহন চলাচলে উন্নয়নের নামে কোন প্রকার চাঁদাবাজি চলবেনা। কেউ এ রকম হয়রানির শিকার হলে সাথে সাথে পুলিশকে অবহিত করুন। অযথা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফিরা বন্ধ করুন। সবাই স্বাস্থ্য বিধি মেনে কর্ম সম্পাদন করে মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে নিজের ঘরে অবস্থান করে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান।

যানবাহনে চাঁদাবাজি বন্ধে অভিযানে বিএমপি পুলিশ

এ সময় তিনি বিভিন্ন পরিবহনের ওয়ে বিল (ট্রিপ সামারী) চেক করেন এবং সড়ক পথে কোথাও কোন চাঁদাবাজী হলে সাথে সাথে পুলিশকে জানাতে পরিবহন শ্রমিক ও চালকদেরকে অনুরোধ জানান।

পরে নথুল্লাবাদ বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দের সাথে আলোচনা কালে উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বলেন, কোন রকম উন্নয়নের নামে পরিবহন থেকে চাঁদা আদায় করা যাবেনা। পাশাপাশি স্টাফদের বেতন ভাতা বকেয়া রাখা যাবেনা। এ রকম কোন অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আইজিপির নির্দেশনা বাস্তবায়নে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলমের নের্তৃত্বে সব সময় মাঠে থেকে আমরা আপনাদের সহযোগিতা করবো। কাউকে ভয় না পেয়ে সরাসরি পুলিশকে তথ্যদিলে তার নাম পরিচয় গোপন রেখে অভিযুক্তের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। তাই আসুন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই নিজ নিজ অবস্থানে থেকে কাজ করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,অফিসার ইনচার্জ(তদন্ত) শাহ মোঃ ফয়সাল,ইন্সপেক্টর অপারেশন মোস্তাফিজুর রহমান সহ বিএমপি’র অন্যান্য পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION