1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

করোনা কেড়ে নিল সাড়ে ৪ লাখ মানুষের জীবন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৯৬৪ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক  কোভিড-১৯ মহামারীর মৃত্যুর মিছিলে যোগ হয়েছে চার লাখেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৪ লাখ।শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানিয়েছে।

সবশেষ তথ্যে ওয়ার্ল্ডওমিটারস জানিয়েছে, বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ২২৪ জন। আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ২৭০ জন।

বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশেরই বেশি যুক্তরাষ্ট্রের, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ২০ হাজার ছুঁই ছুঁই, আক্রান্ত ২২ লাখ ৩৪ হাজার মানুষ। সাড়ে ৪৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাজ্য। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের মৃত্যু ৪২ হাজার ছাড়িয়েছে।

৩৪ হাজার ৪৪৮ মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে কানাডা। এর পরেই ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৫৫৭ জন।
বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৪ লাখ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ।
এ তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ২২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।

দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল ৯ লাখ ৬০ হাজার। ৫ লাখ ৫৩ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে আছে রাশিয়া।
এর পরেই ভারতে আক্রান্ত ৩ লাখ ৬৭ হাজারের বেশি লোক। দেশটিতে মারা গেছেন ১২ হাজার ২৬২ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যের আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই করছে।

এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই করছে। এর মধ্যে মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে।চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION