1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরিশালে ১৮০ জন রোগীকে ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১২২৩ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধিঃ

‘শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’ এই স্লোগান নিয়ে আজ ১৮ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, জনাব এস, এম, অজিয়র রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন প্রবেশন অফিসার সমাজসেবা জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব এসএম জাকির হোসেন, ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরনসহ চেক গ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যরা।

এ সময় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রদত্ত ১৮০ টি চেকের বিপরীতে ৯০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান। ক্যান্সার, কিডনী রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড রোগ, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য রোগে আক্রান্ত বরিশাল সিটি করপোরেশন সহ জেলার ১০ উপজেলার ১৮০ জন রোগী কে ৫০ হাজার করে মোট ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION