1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

করোনায় নতুন আক্রান্ত ৮৮৭ জন, মৃত ১৪ জন

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২০
  • ১২৪৫ জন সংবাদটি পড়েছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমিত হওয়ার সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ জন। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী। গতকাল মারা গিয়েছিলেন আটজন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২২৮ জন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৮৮৭ জন। গতকাল শনিবার সংক্রমিত মানুষ শনাক্ত হওয়ার সংখ্যা ছিল ৬৩৬। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৪ হাজার ৬৫৭ জন শনাক্ত হলেন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৬ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৫৭ জনের নমুনা। দেশে এখন ৩৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION