1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

করোনা উপসর্গ নিয়ে বরিশাল সদর হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ১১৯৪ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বরিশাল সদর হাসপাতালের চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. এমদাদ উল্লাহ খানের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন) বিকাল ৫টা ৩৫ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে তার মৃত্যু হয়।

বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা মৃত মজিদ আহম্মেদ খান এর ছেলে ডা. মো. এমদাদুল্লাহ খান (৫৮) শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১২ তম ব্যাচের ছাত্র ছিলেন।

এছাড়া বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট পদে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এ নিয়ে বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে দু’জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এর পূর্বে প্রথম মৃত্যু হওয়া চিকিৎসক ডা. আনোয়ার হোসেন করোনা আক্রান্ত ছিলেন। ঢাকায় নেওয়া হলে সেখানে প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি বরিশাল নগরীর বৃহতম রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ছিলেন।

তবে শুক্রবার মৃত্যু হওয়া ডা. এমদাদুল্লাহ খান করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শেবামেক এর আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এবিষয় তথ্য নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস.এম মনিরুজ্জামান জানিয়েছেন, ‘ডা. এমদাদুল্লাহকে করোনার উপসর্গ নিয়ে ১৮ জুন বিকালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরে দুপুরের দিকে তাঁকে নিবির পর্যবেক্ষনের জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডা. এমদাদুলের মৃত্যু হয়। ল্যাবের রিপোর্ট পেলে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION