1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিশ্ব আজ প্রকৃতি ধ্বংসের কারণেই মহামারির সম্মুখীন: জাতিসংঘ ও ডব্লিউএইচও

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ১১৩২ জন সংবাদটি পড়েছেন।

মহামারি করোনাভাইরাস থেকে পরিত্রাণ পেতে প্রকৃতি ধ্বংস বন্ধ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্যাগ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে সবুজ ও স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাতকারে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) এর কর্মকর্তারা এ আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, করোনাভাইরাসের মতো মহামারি মানুষের হাতে প্রকৃতি ধ্বংসের ফল। কারণ এই কঠিন বাস্তবতাকে বিশ্ববাসী দশকের পর দশক ধরে এড়িয়ে চলেছেন।

এসব কর্মকর্তা আরও বলেছেন,বন্য প্রাণীর মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়ে মানুষের দেহে ক্রমবর্ধমান হারে যেসব রোগ সৃষ্টি হচ্ছে,তার মূল কারণ হচ্ছে বন্য প্রাণীর অবৈধ ও অস্থিতিশীল বাণিজ্য এবং বনভূমি ও অন্যান্য বন্য এলাকা উজাড় করার মতো বিষয়গুলো।

গত বুধবার ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’র এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে নতুন নতুন রোগ দেখা দেওয়ার ঝুঁকি অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি। নতুন ধরণের রোগগুলো বন্য প্রাণী থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION