1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০
  • ১০৪৫ জন সংবাদটি পড়েছেন।

মোঃ মিশন আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের উজির আলী স্কুলে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ও জেলা ঔষধ প্রশাসন এর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ নামের ২ টি স্বেচ্ছাসেবী সংগঠন। শুরুতে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক খানজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন নবগঙ্গা রক্ষা পরিষদের আহ্বায়ক কে এম সাইফুজ্জামান শিমুল ও ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গোর্কি। পরে শহরের বিভিন্ন এলাকার ৩’শ দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদাণ ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। ঝিনাইদহে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে ও ২ জন অনলাইনে আগতদের সেবা প্রদাণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION