1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মঙ্গলবার থেকে বরিশাল সিটির দুই ওয়ার্ড লকডাউন

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০
  • ১১৮৬ জন সংবাদটি পড়েছেন।

 

মঙ্গলবার(২৪’শে জুন) থেকে রেড জোন হিসেবে চিহ্নিত বরিশাল নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডকে সর্বপ্রথম পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার রাতে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে আয়োজিত এক সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

লকডাউন কার্যকর করতে আজ এবং কাল ওয়ার্ড দুটিতে চলবে প্রচার-প্রচারনা।করোনা ভাইরাসজনিতরোগ কোভিড-১৯ এর বিস্তাররোধ ও সার্বিক পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশ সরকার শর্তসাপেক্ষে দেশের সকল কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে জোন ভিত্তিক নিষেধাজ্ঞা জারি করেছে।

তারই ধারাবাহিকতায় আক্রান্তের সংখ্যার হার বিবেচনায় স্বাস্থ্য অধিদফতর দেশের অন্যান্য জায়গার মতো বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। কোভিড ১৯ নিয়ন্ত্রণে উক্ত জোনিং সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জুম ভিডিও করফারেন্স প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় যুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম বার, ডিজিএফআই’র বরিশালের পরিচালক কর্ণেল জিএস মোঃ বাকের, শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইস্টয় বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল ফয়সাল আবেদী হাসান, র‌্যাব-৮ এরয় কমান্ডিং অফিসার আতিকা ইসলাম বিপিএম, এনএসআই’র বরিশালের যুগ্ম পরিচালক অসিত বরন সরকার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার জিএম স্বপন কুমার দাস এবং বিআইডব্লিউটিএ’র বরিশালের যুগ্ম পরিচালক মোঃ আজমল হুদা মিঠু সরকার।

সভায় বরিশাল সিটি কর্পোরেশনের রেড জোন চিহ্নিত এলাকা সমূহে জনসাধারণের চলাচল ও সার্বিক কার্যাবলি নিয়ন্ত্রণের জন্য ওয়ার্ড ভিত্তিক লকডাউন করার বিষয়, লকডাউন চলাকালীন স্বাস্থ্য সেবা ও জনসচেতনতা, নৌপথ ও সড়কপথে যানবাহন চলাচলের সীমাবদ্ধতা, লকডাউন এলাকার জনগণের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়াসহ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রথম ধাপে নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

পরবর্তীতে পর্যায়ক্রমে বরিশাল সিটি কর্পোরেশনের সকল রেড জোন চিহ্নিত ওয়ার্ডকে লকডাউনের আওতায় আনা হবে। তারই ধারাবাহিকতায় প্রথম দফায় ওয়ার্ড ভিক্তিক সভায় জোন ভিক্তিক কমিটি গঠন করে মেয়র বরাবর জমা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। লকডাউন ফলপ্রসূ করতে প্রশাসনের সবাইকে একযোগে কাজ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION