1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগনণের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে চাই -ডিসি খাইরুল আলম

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ১১৫৪ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ খাইরুল আলম বলেছেন, প্রচলিত ধারা থেকে বেড়িয়ে বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগণের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে চাই। জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে বিট পুলিশিংয়ের বিকল্প নাই।

সোমবার (২২জুন) সকাল ১২ ঘটিকায় বরিশাল নগরীর নথুল্লাবাদ উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে অনুষ্ঠিত পুলিশের এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সকল পুলিশ সদস্যকে তৎপর থাকতে হবে। প্রত্যেক থানায় বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। এখন থেকে জনগন পুলিশের কাছে আসবেনা বরং পুলিশ প্রত্যেক জনগনের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা সমাধান করে আসবে। মহামারি করোনা ভাইরাসে জনগনের সেবা করে পুলিশ যে সুনাম কুড়িয়েছে এ সুনাম কে কাজে লাগিয়ে পুলিশকে জনগনের পুলিশে পরিনত হতে হবে।

এ সময় তিনি আরও বলেন,পুলিশের কোন সদস্য অবৈধ ভাবে অর্থ উপার্জন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। মাদক মুক্ত দেশ গড়তে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে। আমরা নিজেরা পরিশুদ্ধ হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্য দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করার যে নিরন্তর প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন তার সে চেস্টা সফল ও সার্থক হবে।আমাদের এ দেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও মর্যাদা সম্পন্ন মডেল রাষ্ট্রে পরিনত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আঃ হালিম, এয়ার পোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল, কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সগির মিয়া, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান, কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিরন্ময় সরকার সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION