1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশালে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২ -দেশ আলো

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৯৭৪ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টারঃ

সারাদেশের ন্যায় বরিশালেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৪৫৯ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে ২ জনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ জনে। পাশাপাশি নতুন করে ৬ জনসহ মোট ২৭৩ জন ব্যক্তি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

রোববার (২৮ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে হিজলা উপজেলার ৩ জন, মুলাদী উপজেলার ৪ জন, উজিরপুর উপজেলার ২ জন, বরিশাল নগরীর কাউনিয়া, কলেজ রোড, নিউ সার্কুলার রোড, ১৭ নং ওয়ার্ড, রুপাতলি প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, ব্যাংকে কর্মরত ৩ জন, হিসাবরক্ষণ অফিসে কর্মরত ৩ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন সদস্য, জেলা পুলিশের ১ জন সদস্য, আরআরএফে এ কর্মরত ১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ২ জন , সদর জেনারেল হাসপাতালের ১ জন নার্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স, ১ জন চিকিৎসক, ২ জন স্টাফ রয়েছেন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৭ জন ও মৃত দুই ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION