1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

করোনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মৃত্যু -দেশ আলো

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ১২০৮ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্কঃ 

নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক গণমাধ্যমকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন আবদুল্লাহ আল মোহসীন। সোমবার সকাল সাড়ে ৯টায় সেখানেই তার মৃত্যু হয়।

আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ১ জানুয়ারি ১৯৬৩ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডার সদস্য হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন।

প্রতিরক্ষা বিভাগের সিনিয়র সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। তারা মরহুমের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION