1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেবাচিমের করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ১১৮৮ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার, বরিশালঃ 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মেজবাহ উদ্দিন পঞ্চাশোর্ধ্ব ওই পুলিশ কর্মকর্তা সোমবার বিকেলে ভর্তির আধা ঘণ্টার মাথায় হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রাণ হারিয়েছেন।

তবে বরগুনার আমতলী থানার এই পুলিশ কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি না হাসপাতাল কর্তৃপক্ষ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারছে না। হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন পুলিশ কর্মকর্তার প্রাণবিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়- পিরোজপুরের বাদুরা এলাকার মো. ফকরুলের ছেলে তিন সন্তানের জনক মেজবাহ উদ্দিনকে সোমবার বিকেল ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, হাসপাতালে ভর্তির সময় রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল তার। ভর্তির পর তাকে অক্সিজেন দেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মেজবাহ উদ্দিন করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে মৃত্যুর পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন মুঠোফোনে বলেন, এসআই মেজবাহ উদ্দিন জেলা আর্মড পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকে সাম্প্রতি তাকে আমতলী থানায় সংযুক্ত করা হয়েছিল। ২৬ জুন তিনি জ্বরে আক্রান্ত হলে ওই দিনই তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে স্বাস্থ্যের অবনতি হলে তাকে বরিশাল হাসপাতালে ২৮ জুন ভর্তি করা হয়। সোমবার বিকেলে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ৩০ মিনিটের মাথায় মৃত্যু ঘটে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION