1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বুড়িগঙ্গায় ভেসে উঠল আরও এক লাশ

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ১১৭৪ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মাথায় আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আবদুর রহমান বেপারী (৪৫)।

মঙ্গলবার দুপুরে তল্লাশি অভিযান সমাপ্তি ঘোষণার পর বিকাল ৫টায় লাশটি ভেসে উঠলে নৌ পুলিশ সদস্যরা উদ্ধার করেন। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ৩৪ জনের লাশ উদ্ধার করা হল।
নৌ পুলিশ সদরঘাট থানার এসআই মো. শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবদুর রহমান বেপারী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আবদুল্লাহপুরের মৃত শমসের বেপারীর ছেলে। গতকাল (সোমবার) আবদুর রহমান বেপারী সাত বছরের শিশু সিফাত ও স্ত্রী হাসিনার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় এক পরিবারের তিনজন প্রাণ হারালেন।

এর আগে মঙ্গলবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণার আগে অনিক (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। তিনি মুন্সিগঞ্জের মিরকাদিম থানার নুরপুর গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে ডুবে যাওয়া লঞ্চ এমবি মর্নিং বার্ড লঞ্চের গ্রিজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৯টায় বুড়িগঙ্গার শ্যামবাজার উল্টিগঞ্জ পয়েন্টে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের এমবি মর্নিং বার্ড লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত ৮জন নারী, ৩ জন শিশুসহ ৩৪ জন যাত্রীর লাশ উদ্ধার করা হল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION