1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

একজনের ভুলে পরিবারের ২১ জন করোনা আক্রান্ত!

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ১০৬৭ জন সংবাদটি পড়েছেন।

সৌদি আরবের রিয়াদে একই পরিবারের ২১ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। ওই পরিবারের এক নারী সদস্যের অসতর্ক চলাফেরার কারণে এ ঘটনা ঘটেছে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই পরিবারের একজন নারী সামাজিক দূরত্ব না মানায় পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হয়েছেন। খবর সৌদি প্রেস এজেন্সির।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনে যারা করোনা পরীক্ষা করেছেন তাদের মধ্যে একটি পরিবারে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরিবারের এক নারীর সামান্য ভুলের কারণে অন্যান্য সদস্যদের মধ্যে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। এখন তাদের বড় মাসুল দিতে হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এর আগে অন্য একটি শহরের একই পরিবারে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এমনকি ভাইরাসটির কারণে তাদের বৃদ্ধ বাবা মারা যান।

মন্ত্রণালয় বলছে, সামাজিক দূরত্বসহ অন্যান্য সতর্কতা না মেনে আমরা শুধু নিজেদের ক্ষতি করছি না, বরং পরিবারের অন্য সদস্যদেরও ক্ষতি করছি। বিশেষ করে পরিবারের বয়স্কদের হুমকির মুখে ফেলছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION