1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

দেশের রাষ্ট্রায়ত্ত সকল পাটকল বন্ধ ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ১১৭৬ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  সংস্কার ও আধুনিকায়নের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের পাওনা বুঝিয়ে পাটকলগুলো বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। সংস্কার ও আধুনিকায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।

মুখ্য সচিব বলেন, সকালে গণভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন প্রধানমন্ত্রী পাটকলের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত দেন, তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি আরো বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়ন ও রিমডেলিংয়ের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়া হবে। তাদের আরো দক্ষ করতে প্রশিক্ষণ দেবে সরকার।

আগামী ছয় মাসের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আওতায় আধুনিকায়ন করে এসব পাটকলকে উৎপাদনমুখী করা হবে। পরে এ কারখানাগুলোতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান মুখ্য সচিব।

শ্রমিকদের পাওনা সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এ জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ধারাবাহিকভাবে লোকসানের মধ্যে রয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল। এসব পাটকলে স্থায়ী কর্মচারী রয়েছেন ২৪ হাজার ৮৮৬ জন। তাদের চাকরি গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসানের সিদ্ধান্ত হয়।

ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ কথা জানিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION