1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

করোনা: গত ২৪ ঘণ্টায় আরও ১৬২ পুলিশ সদস্য আক্রান্ত

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২০
  • ১০৯১ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ  

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬২ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাহিনীটিতে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫৬ জনে; যা গত শনিবার ছিল ১৫০৯ ও রোববার ছিল ১৫৯৪ জন।

ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১১ মে এই তথ্য আপডেট করা হয়েছে।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১১০৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪ হাজার ৮শ ৩ জনকে। এ পর্যন্ত ১৬৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদস্যই ৮১০ জন। রোববার এই সংখ্যা ছিল ৭৪৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপি জানায়, কোভিড-১৯ এ মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পু‌লিশ সদস্যদের সু‌চি‌কিৎসা নি‌শ্চিতকল্পে কে‌ন্দ্রীয় পু‌লিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

আক্রান্ত সদস্যদের সা‌র্বিক কল্যাণ নি‌শ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন আই‌জি‌পি। পাশাপা‌শি, তি‌নি ব্য‌ক্তিগতভাবে ইউ‌নিট কমান্ডারদের সা‌থে কথা বলছেন। করোনায় আক্রান্ত চিকিৎসাধীন সদস্যদের খোঁজ খবর নিতে উচ্চতর পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা মনিটরিং কমিটিও করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION