1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

আগামী ১৪ জুলাই দুই সংসদীয় আসনে উপনির্বাচন

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ১০০৪ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

মহামারি করোনার কারণে স্থগিত হয়ে থাকা যশোর-৬ ও বগুড়া-১ সংসদীয় আসনে আগামী ১৪ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর।

তিনি বলেন, ‘নতুন করে কোনো মনোনয়নপত্র জমা বা দাখিলের প্রয়োজন নেই। এ নির্বাচনে ইতোপূর্বে যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই আবার কার্যক্রম শুরু হবে।’

ওই দুই সংসদীয় আসনে ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এই নির্বাচন করছে ইসি। ১৫ জুলাই বগুড়া-১ আসনে এবং ১৮ জুলাই যশোর-৬ আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান নির্ধারিত ১৮০ দিন শেষ হতে যাচ্ছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব এ এস এম আসাদুজ্জামান বলেন, যেহেতু নির্বাচন আগে স্থগিত করা হয়েছিল, সেহেতু আর নতুন তফসিল ঘোষণার প্রয়োজন নেই। আগের তফসিলেই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাসস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION