1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

গালওয়ানের পানিতে ভেসে গেছে চীনা সেনার তাঁবু

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ১০১৬ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক  গালওয়ান উপত্যকায় ঘাঁটি গেড়ে ভয়ানক বিপদে চীনা সেনারা। গালওয়ান নদীই এখন প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে তাদের।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী যে অঞ্চলে ভারত ও চীনা সেনার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেখান থেকে ৫ কিলোমিটার দূরে তাঁবু খাটিয়েছিল চীনা সেনারা।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, ওই সব তাঁবু এখন গালওয়ানের ফুঁসে ওটা নদীর পানিতে ভেসে যাচ্ছে। ফলে সরে যেতে বাধ্য হচ্ছে চীনা সেনারা।

আকসাই চীন থেকে উত্পত্তি হয়েছে গালওয়ান নদীর। সেখানে তাপমাত্রা বেশ বেড়েছে। ফলে বরফ গলছে হু হু করে। আর সেই অতিরিক্ত জলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গালওয়ান। এই অবস্থায় গালওয়ান নদীর আশপাশে থাকা বিপজ্জনক। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, গালওয়ানের জলে ভেসে গেছে চীনা সেনার তাঁবু।

সমতলের নদীর সঙ্গে পাহাড়ি নদীর তফাৎ অনেকটাই। বরফগলা পানি ও বৃষ্টির পানিতে পাহাড়ি নদী ভয়ঙ্কর আকার ধারণ করে। কখনও কখনও পাহাড়ি নদী হড়পা বানে ভাসিয়ে নিয়ে যায় দুই পাশের সবকিছু। এরকম এক অবস্থায় খুব বেশিদিন গালওয়ান উপত্যকায় টিকতে পারবে না চীনা সেনা এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION