1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিএমপি’র ২১৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, সুস্থ ৮৫

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ১০৯২ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ ( বিএমপি)’র ২১৮ জন সদস্যের শরীরে করোনার সংক্রামক শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ থেকে নেগেটিভ এসেছে ১৫৩ জন। আর পুরোপুরি সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে ফিরেছেন ৮৫ জন পুলিশ সদস্য।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন এলাকায় করোনার প্রার্দুভাব ঠেকাতে পুলিশ বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসব কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে গেল মাসের ১১ মে প্রথম করোনা শনাক্ত হয় উত্তর নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ের গাড়ি চালক পুলিশ কনস্টেবলের শরীরে।

করোনাভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে প্রথমে (২৪ জুন) ৩৪ জন ও বুধবার (৮ জুলাই) ৫১ জন পুলিশ সদস্য পুনরায় কর্মস্থলে ফিরেছেন।

এছাড়াও নেগেটিভ হওয়ার পড়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে আছেন ৬৮ জন পুলিশ সদস্য।

আক্রান্তের মধ্যে ৬৫ জন বাসা ও বিভাগীয় পুলিশ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান জানান, করোনার প্রার্দুভাব ঠেকাতে নগর পুলিশের নিজ উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে পানি দিয়ে জীবাণুনাশক স্প্রে করা, মানবিক সহায়তা, সঙ্গনিরোধ নিশ্চত, মৃত ব্যক্তির দাফনকার্য সম্পন্ন, অবরুদ্ধ (লকডাউন) নিশ্চত করা, মোবাইল কোর্ট অভিযানে সহায়তা, ত্রাণ বিতরণ, টিসিবি পণ্য বিক্রি, ঈদ মার্কেটে জনসমাগম নিয়ন্ত্রণের পাশাপাশি নগরের যান চলাচল স্বাভাবিক রাখাসহ বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের ব্যস্ত রেখেছেন নগর পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION