1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

ঢাকাকে নিয়ে দিল্লির বড় পরিকল্পনা

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ১১২৪ জন সংবাদটি পড়েছেন।

ভারতের প্রতিবেশিদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না দেশটির। গত ৩ সপ্তাহের সীমান্ত উত্তেজনা শেষে কিছুটা স্থির হয়েছে লাদাখ নিয়ে চীনের সাথে উত্তেজনা। তবে থেমে নেই নেপাল বা পাকিস্তান। সেই সঙ্গে ভুটানও মাঝে মধ্যে জানান দিচ্ছে সম্পর্ক অবনমনের কথা। এমন পরিস্থিতিতে এখনো কিছুটা ভালো সম্পর্কই অব্যাহত রয়েছে বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশির।

সমগ্র দক্ষিণ এশিয়ায় ভারতের সব থেকে বড় বাণিজ্য সহযোগী দেশ বাংলাদেশ। প্রতি বছর ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বেড়েই যাচ্ছে। ২০১৮-১৯ সালে ভারত বাংলাদেশে প্রায় ৯.২১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল। আর বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছে ১.০৪ বিলিয়ন ডলারের পণ্য।

তবে এ বছর মহামারি করোনা ভাইরাস দুই দেশের ব্যবসা বাণিজ্য ব্যাপক প্রভাব ফেলেছে। তাছাড়া ভারতীয় গণমাধ্যমের দাবি দুই প্রতিবেশি দেশের সম্পর্কে ফাটল ধরাতে উঠেপড়ে লেগেছে চীন। তাই এবার এই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে বহুমুখী পরিকল্পনা নিয়েছে ভারত।

সম্প্রতি চীন ঘোষণা করেছে তারা নিজেদের দেশে বাংলাদেশের ৯৭ ভাগ পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দেবে। ভারতের সঙ্গে রেষারেষির জন্যই চীনের এমন সিদ্ধান্ত বলে ধরা হচ্ছিল। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি বাংলাদেশকে বাণিজ্য ঘাটতি ও ঋণের ফাঁদে ফেলতে পারে এই পদক্ষেপ। আর তাই প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে বহুমুখী পরিকল্পনা নিয়েছে ভারত।

এদিকে ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্যের বাধাহীন প্রবেশের সুযোগ দিতে পারে ভারত। একইসঙ্গে ভুটান ও নেপালের সঙ্গে সড়ক ও রেলপথে বাংলাদেশকে পণ্য পরিবহণের সুবিধা দেওয়ার কথাও ভাবছে দেশটি।
সূত্র: জি২৪ বাংলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION