1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মাস্ক পরে যেসব কাজ করলে বিপদ বাড়বে

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ১২২৫ জন সংবাদটি পড়েছেন।

করোনা ভাইরাসে মহামারি তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। এ নিয়ে প্রতিদিনই আঁৎকে ওঠার মতো তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটির সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি থেকে সামাজিক দূরত্ব সব কিছুই নিয়ম মেনে করতে বলছে সংস্থাটি।

শুধু তাই নয়, মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম পালনে সতর্ক করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মাস্ক পরাটাও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলেও মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্প্রতি সংস্থাটি বলছে, মাস্ক পরে শরীরচর্চা, প্রাতঃভ্রমণ বা জগিং করবেন না। মাস্ক পরে এসব কাজ করলে শরীর পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না। এই পরিস্থিতিতে অক্সিজেন কমে তা আরও স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, খুব ভারী কাজ ও অতিরিক্ত দৈহিক পরিশ্রম হয়, এমন কাজের সময় মাস্ক পরলে শরীরে প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এতে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হতে পারে।

বিশেষজ্ঞরা আরও জানান, শরীরে অক্সিজেনের ঘাটতি হলে তখন অস্বাভাবিক ক্লান্তি দেখা দেয়। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশের পেশিতে টান পড়া, খিঁচুনি, বমি ভাব, মাথা ঘোরানো, এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই এসব কাজ করার সময় মাস্ক ব্যবহার করবেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দৈহিক পরিশ্রমের সময় মাস্ক পরে থাকা যাবে না। তবে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে, এমন জায়গায় মাস্ক ব্যবহার করতে হবে।

তবে শরীরচর্চা করলে একেবারে নির্জন স্থানে করতে হবে। যেখানে কারও কাছ থেকে দেহে জীবাণু প্রবেশের সম্ভাবনা থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION