1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনাকালেও কোটি টাকার গাড়ি কিনলেন সেই এমপি!

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ১০২৯ জন সংবাদটি পড়েছেন।

অন্যকে দিয়ে নিজের বোর্ড পরীক্ষা দেয়ার অভিযোগে আলোচনায় আসা সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি এবার আলোচনায় এলেন কোটি টাকার গাড়ি কিনে। সম্প্রতি ১ কোটি ৬৫ লাখ টাকা বাজারমূল্যের গাড়ি তিনি শুল্কমুক্ত সুবিধা নিয়ে কিনেছেন। গাড়িটি কেনার পর তার সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায় গাড়িতে এমপি’র স্টিকার লাগানো। রাজধানীর তেজগাঁও এলাকার একটি শোরুম থেকে তিনি গাড়িটি কিনেছেন। ওই শোরুমের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ল্যান্ড ক্রুইজার ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন এই গাড়িটির বাজারমূল্য এক কোটি ৬৫ লাখ টাকা। এমপি বুবলি কিছুদিন আগে নিজের নামে এই গাড়িটি কিনেছেন শুল্কমুক্ত সুবিধায়। এদিকে নরসিংদীর সংরক্ষিত আসনের এই সংসদ সদস্যের বিলাসবহুল গাড়ি কেনা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

নরসিংদীর একজন আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক’দিন আগেও বুবলি রিকশায় চলাচল করেছেন। এখন এত দামের গাড়ি কীভাবে কিনেন? বিষয়টি নিয়ে তামান্না নুসরাত বুবলির মোবাইল ফোনে গতকাল কয়েক দফা ফোন দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

এই সংসদ সদস্যের বিরুদ্ধে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যের মাধ্যমে নিজের পরীক্ষা দেয়ার অভিযোগ প্রকাশের পর নানা সমালোচনা হয়েছিল। বুবলি ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দিয়েছিলেন প্রক্সি প্রার্থীরা। আটজন ছাত্রী এমপি’র হয়ে পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় নিজের প্রক্সি প্রার্থীর বিষয়টি গতবছর আন্তর্জাতিক গণমাধ্যমেও ওঠে আসে। এ ঘটনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বুবলিকে বহিষ্কার করা হয়। পাশাপাশি দল থেকে বহিষ্কারের দাবি উঠে। এমপি বুবলি নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। সন্ত্রাসী হামলায় মেয়র লোকমান নিহত হওয়ার পর তিনি রাজনীতিতে আলোচনায় আসেন। সূত্র: মানবজমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION