1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ওবামা-বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক!

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১০৯০ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক  হ্যাক হয়েছে ওবামা-বিল গেটসসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্ট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারের তথ্য নিরাপত্তায় এটি বড় ধরনের হামলা।

এ তালিকায় নাম রয়েছে– বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন, জেফ বেজোস, এলন মাস্ক, সিলিকন ভ্যালির সংস্থা অ্যাপেল, মাইক ব্লুমবার্গের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে,‘প্রত্যেকের অ্যাকাউন্টে একই ধরনের কথা লেখে টুইট করেছেন হ্যাকাররা, যা কিনা বড়সড় প্রতারণার ফাঁদ।’

বুধবার রাতে বারাক ওবামা, বিল গেটস, জেফ বেজোসদের মতো প্রথম সারির বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের টুইটার হ্যান্ডেল থেকে ‘প্রতারণামূলক’ টুইট করেন হ্যাকাররা।

যাতে বলা হয়, ‘আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন। তাই করোনা পরিস্থিতির কথা ভেবে আমিও আপনাদের কিছু ফেরত দিতে চাই। আগামী আধ ঘণ্টার মধ্যে আমার অ্যাকাউন্টে যদি কেউ এক হাজার ডলার পাঠায়, তা হলে আমি তাকে দুই হাজার ডলার দেব।’

এখানেই শেষ নয়, এই টুইটগুলোর সঙ্গে একটি করে লিংকও দেয়া হয়েছিল।

এলন মাস্কসহ অন্য সেলিব্রেটিদের টুইটার অ্যাকাউন্ট থেকেও এ ধরনের টুইট করা হয়, যা দেখে রীতিমতো বিভ্রান্ত হন ফলোয়াররা। পরবর্তী সময় জানা যায়, বহু প্রভাশালীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

টুইটার কর্তৃপক্ষও দ্রুত টুইটগুলো ডিলিট করে দিলেও অ্যাকাউন্টগুলো এখনও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION