1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঈদুল আজহায় বরিশালে থাকবে না পশুর হাটের ছড়াছড়ি

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ১১৫১ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধিঃ

প্রাণঘাতী কোভিড-১৯ করোনার ভাইরাস সংক্রমন থেকে সকলকে দুরে রাখা সহ সামাজিক সু-রক্ষা বজায় বজায় রাখার লক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহায় বরিশাল মহনগরী সহ জেলার ১০ উপজেলায় কোরবানীর পশুর হাটের সংখ্যা বিগত দিনের চেয়ে অর্ধেকে নিয়ে আসা হয়েছে।

বিগত বছরগুলোতে কোরবানীকে কেন্দ্র করে বিভিন্নস্থানে স্থায়ী পশুর হাটের পাশাপাশি অস্থায়ী পশুর হাট বসানো হলেও করোনার প্রাদুর্ভাবের কারনে এবার প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধি নিষেধ আরোপ করা ও উদ্যোক্তাদের আগ্রহ কম থাকায় এবার অস্থায়ী কোন পশুর হাট থাকছে না।

আগামী ২৫ই জুলাই থেকে ৫দিনের জন্য শুধু মাত্র স্থানীয় পশুর হাটে পশু ক্রয়-বিক্রয় করা যাবে। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) হাট-বাজার শাখার পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ বলেন, বরিশাল নগরীর বাঘিয়া ও হাটখোলা কসাইখানা এলাকায় স্থায়ী দুটি পশুর হাট রয়েছে।

অন্যদিকে বিগত প্রতি বছর কোরবানী উপলক্ষে বিসিসি স্থায়ী পশুর হাট ছাড়া অস্থয়ী পশুর হাটের অনুমোদন দেয়া হত। এছাড়া গত বছরও বরিশালে ৪টি পশুর হাট বসেছিল।

আসন্ন পবিত্র ঈদুল আজহার এখনো দু’সপ্তাহ বাকি থাকলেও এখন পর্যন্ত অস্থায়ী পশুর হাটের জন্য বিসিসিতে কেউ লিখিত আবেদন করেনি।

একারনে ঈদুল আজহার ৫দিন আগে নগরের অনুমোদিত দুটি স্থায়ী পশুর হাটে পশু বেচা-বিক্রয় করতে পারবে। সে হিসাব অনুযায়ী ২৫ই জুলাই থেকে নগরীতে শুরু হবে কোরবানীর পশু বিক্রি।

বিসিসি হাট পরিদর্শক আবুল কালাম আরো বলেন, তার আগে অস্থায়ী হাটের আবেদন পাওয়া গেলে অনুমোদনের বিষয়গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবে।

বর্তমান করোনা সংক্রমনের কারনে দুটি পশুর হাট ইজারা দিতে না পারায় বিবিসি নিজেরাই হাট পরিচালনা করবে বলে জানিয়েছে।

অপরদিকে বরিশাল জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, বরিশাল জেলার ১০ উপজেলায় এবার পশুর হাট বসবে ৩৫টি, গত বছর এর সংখ্যা ছিল ৬৬টি।

জেলা ও উপজেলাগুলোতে স্থায়ী কোরবানীর পশুর হাট বসানোর জন্য অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, এবছর কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দেয়া হয়েছে।

যে কারনে বিগত সময়ের চেয়ে এবার কম সংখ্যক পশুর হাট বসবে। এছাড়া সব কয়টি পশুর হাটে স্বাস্থ্যবিধিকে নিশ্চিত করার জন্য স্ব স্ব উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা.কানাই লাল স্বর্ণকার জানান, বরিশাল সহ বিভাগের প্রতিটি পশুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশেষ ভেটেরিনারী মেডিকেল টিম মাঠে উপস্থিত থাকবে।

তিনি আরো বলেন, এসময়ে পশু হাটে যাতে করে কেহ রোগা পশু হাটে বিক্রি করতে না পারে সে ব্যাপারে মাঠে নজর রাখবে ভেটেরিনারী মেডিকেল টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION