1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

৫৯০ বার জিন পাল্টেছে করোনা ভাইরাস: বিসিএসআইআর

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৯১৪ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বাংলাদেশে এখন পর্যন্ত ৫৯০ বার জিন পাল্টেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআরের বিজ্ঞানীরা। ১৭১টি কেসের সিকোয়েন্স বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে ৮ বারের মিউটেশন বিশ্বে প্রথম ঘটেছে।

বিসিএসআইআর এর অডিটোরিয়ামে কোভিড-১৯ এর মিউটেশন নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। বিজ্ঞানীরা জানান, নতুন মিউটেশনের তথ্যগুলো বিশ্ব দরবারে উপস্থাপন করা হবে। এই তথ্য প্রতিষেধক আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা জানান, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হয়েছে ২২২টি। এরমধ্যে বিসিএসআইআর করেছে ১৭৩টির। করোনা ভাইরাসের সর্বমোট ৩০০টি জিনোম সিকোয়েন্স করার উদ্যোগ নেয়ার কথাও জানান বিসিএসআইআরের বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানান, ভাইরাসটি প্রোটিন লেভেলে ২৭৩ বার মিউটেশন করেছে এবং ৩৮টি স্পাইক পরিবর্তন করেছে। বাংলাদেশে সংক্রমণের প্রধান কারণ D614G করোনাভাইরাস বলেও শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। ভাইরাসটি মানুষের শরীরের উপকারি ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় করে দেয় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION