1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬ লাখ ১৩ হাজার

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ১০০০ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক  মহামারি করোনাভাইরাসে প্রতিদিনই মৃত্যুর তালিকায় নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৬ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের দেয়া সর্বশেষ মঙ্গলবার (২১ জুলাই) সকালের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে শনাক্ত ৬ লাখ ১৩ হাজার ২১৩ জন মারা গেছেন। অন্যদিকে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৭০০ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৮৯ লাখ ৬ হাজার ৬৯০ জন।

বর্তমানে সংক্রমণ রয়েছে ৫৩ লাখ ৩২ হাজার ৭৯৭ জনের শরীরে। এদের মধ্যে ৬৩ হাজার ৩৪৭ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩৯ লাখ ৬১ হাজার ৪২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সেখানে মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ৮৩৪ জন।

সংক্রমণের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২১ লাখ ২১ হাজার ৬৪৫ জনের শরীরে। সংক্রমিতদের মধ্যে ৮০ হাজার ২৫১ জন মারা গেছেন।

বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ২ হাজার ৬৬৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION