1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

করোনায় লেজিসলেটিভ এবং সংসদবিষয়ক বিভাগের সচিবের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ১০৮০ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেয়ায় সচিব নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা।

তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এক শোকবার্তায় আইনমন্ত্রী গভীর সমবেদনা জানিয়েছেন।

শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোকবার্তায় সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধান বিচারপতি।

লেজিসলেটিভ সচিবের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

নরেন দাস ২০১৯ সালের ৩ নভেম্বর থেকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদবিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION