1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

অনুমতি ছাড়া গান বাজানোয় ট্রাম্পের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ১০৯৭ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক  অনুমতি না নিয়ে নির্বাচনী প্রচারনায় গান ব্যবহারের জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন এক শিল্পী। নিল ইয়ং নামের ওই কানাডিয়ান- আমেরিকান গায়ক দুটি গানের জন্য তিন লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন।

ডয়চে ভেলে জানিয়েছে, সমর্থকদের আকৃষ্ট করতে গত মাসে ওকলাহোমার তুলসা অঞ্চলে বাজানো হয়েছিল নিল ইয়ংয়ের ‘রকিন ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ এবং ‘ডেভিলস সাইডওয়াক’ গান দুটি৷

প্রতিটি গানের জন্য দেড় লাখ ডলার করে মোট তিন লাখ ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা দিয়েছেন ইয়ং৷

বিষয়টি নিয়ে ২০১৫ সালেও আপত্তির কথা জানিয়েছিলেন ইয়ং৷ সেসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো অংশ নেয়ার সময়ও নির্বাচনী প্রচারনায় ৭৫ বছর বয়সি এ শিল্পীর গান বাজানো হয়৷

তবে শিল্পীর আপত্তি সত্ত্বেও ট্রাম্পের প্রচারবাহিনী তাতে কান দেয়নি৷

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আবার শুরু হয়েছে প্রচারের তোড়জোর৷

সূত্র: ডয়চে ভেলে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION