1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে বিএমএফ পরিবহনের কাউন্টারে চাঁদাবাজি, লিটন মোল্লার শ্যালক আটক

  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ১০৪২ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএমএফ পরিবহনের কাউন্টারে চাঁদাবাজির সময় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা লিটন মোল্লার শ্যালক মোঃ কামরুল হাসানকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

এ ঘটনায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা কামাল হোসেন লিটন মোল্লা সহ আরো ৫ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।

রবিবার (৯আগষ্ট) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, শনিবার ৮ আগষ্ট বেলা ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ বাস টার্মিনালের বরিশাল-কাঠালবাড়ী গামী বিএমএফ পরিবনের কাউন্টারে উপ-পুলিশ কমিশনার খাইরুল আলমের নির্দেশে এস আই মাহমুদ হাসান,এ এস আই আবু সালেহ,এ এস আই মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।এ সময় বিএমএফ পরিবহনের(গাড়ী নং-রংপুর মেট্রো-ব-০২-০০১) এর সুপার ভাইজার শাহীন সিকদার বের হলে তাকে জিজ্ঞাসা করিলে সে জানায় তার গাড়ীতে মোট ৩১ টি সিট আছে।প্রতিটি সিট ৩২০ টাকা হারে মোট ৯৯২০ টাকা হয়েছে।উক্ত টাকা থেকে সিটি টোল বাবদ ৪০ টাকা কেটে রাখার পরে মোট ৯৮৮০ টাকা হয়।কিন্তু তাকে ফেরত দেয়া হয়েছে ৮৩৮০ টাকা।উক্ত টাকা থেকে ১৫০০ টাকা চাঁদা কেটে রাখা হয়েছে।এ সময় বিএমএফ পরিবহনের কাউন্টার থেকে কামরুল হাসানকে ১৫০০ টাকা সহ হাতে নাতে আটক করা হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,আটক কামরুল হাসান জানায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা কামাল হোসেন লিটন মোল্লা তার ভগ্নিপতি হয়।লিটন মোল্লার নির্দেশে বিএমএফ পরিবহনের প্রতিটি ট্রিপ থেকে ১৫০০ টাকা নিয়ে লিটন মোল্লার কাছে দেয়া হয়।এ ঘটনায় কামরুল হাসান ও লিটন মোল্লা সহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে।মামলার অন্য আসামিরা হলেন,মোঃ সাইদ(৪২),মোঃ শাহজাহান(৪০),মোঃ কালু(৪০)।

পরে আটক আসামি কামরুল হাসানকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে অপর একটি সূত্রে জানা গেছে, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজির মূল নিয়ন্ত্রক লিটন মোল্লা। তার ছত্র ছায়ায় একটি সুসংগঠিত চাঁদাবাজ বাহিনী বিভিন্ন পরিবহন ও মাইক্রোবাস থেকে নিয়মিত চাঁদা উত্তোলন করে। এর আগে গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার চাঁদা দিতে অস্বীকার করলে তাকে পিটিয়ে আহত করে লিটন মোল্লার সন্ত্রাসী বাহিনী। যার প্রেক্ষিতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে বিএমপি পুলিশের উত্তর বিভাগ। বর্তমানে লিটন মোল্লা পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION