1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশাল প্রেসক্লাব নির্বাচন আজ

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৮৯৮ জন সংবাদটি পড়েছেন।

ঐতিহ্যবাহী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন আজ। বিকেল ৫টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদন্ধী দুটি প্যনেলের মধ্যে জমে উঠেছে বরিশাল প্রেসক্লাব নির্বাচন।

প্রেসক্লাব অঙ্গনে বিরাজ করছে উৎসবের আমেজ। ছোট ছোট স্টিকার আর লিফলেটে ছেয়ে গেছে প্রেসক্লাব চত্বর।

এবার প্রেস ক্লাবের ১৭ সদস্যের কার্যকরী কমিটিতে স্থান পেতে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন প্রার্থী। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক পদে কাজী আল-মামুন। অপর প্যানেলে সভাপতি পদে ইসমাইল হোসেন নেগাবান মন্টু এবং সাধারণ সম্পাদক পদে কাজী মিরাজ মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাজী বাবুল-কাজী মামুন প্যনেলের কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোশাররফ হোসেন ও নেগাবান-মিরাজ প্যনেলের পাঠাগার সম্পাদক পদপ্রার্থী এম. মিরাজ হোসেন বলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচনে নির্বাচিত হতে পারলে প্রেসক্লাব ও সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কাজ করে যাব।

ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার দুই প্যানেলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইন বলেন, প্রেসক্লাবের ৮০ জন সদস্য ভোটার। আজ (২৪ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে বরিশালের সাংবাদিকরা আগামী এক বছরের জন্য প্রেসক্লাবের নেতৃত্ব সৃস্টি করবেন। অতীতের মতো এবারও ভোট সুষ্ঠু সুন্দর হবে আশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION