1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

বরিশাল প্রেসক্লাবের সভাপতি নেগাবান, সম্পাদক কাজী মিরাজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৮৮৩ জন সংবাদটি পড়েছেন।

বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ২০২১ নির্বাচনে নেগাবান ও মিরাজ প্যানেলের সভাপতি ও সম্পাদক বিজয়ী হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন একই প্যানেলের ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী মিরাজ মাহমুদ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইন।

অন্য পদে বিজয়ীরা হলেন- সহ সভাপতি এস এম জাকির হোসেন ও পুলক চ্যাটার্জী, সহ সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, পাঠাগার সম্পাদক মো. রুবেল খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুখেন্দ এদবর, ক্রীড়া সম্পাদক দেওয়ান মোহন, দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দিন, সদস্য মোট ৭জন যথাক্রমে- নজরুল ইসলাম চুন্নু, মিজানুর রহমান, কে এম নয়ন, নুরুল আলম ফরিদ, সাগর বৈদ্য, মানবেন্দ্র বটব্যাল এবং সৈয়দ দুলাল।

ভোটারদের ভাষ্যমতে, কোনো প্যানেলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ক্লাবের স্বার্থ বিরোধী কোনো কার্যক্রমই সহজে হবে না।

এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ৮০ জন ভোটারের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার রাতেই ব্যালট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

এবার প্রেসক্লাবের ১৭ সদস্যের কার্যকরী কমিটিতে স্থান পেতে দুটি প্যানেলে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION