1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

  • প্রকাশিত : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৮৭৬ জন সংবাদটি পড়েছেন।

বরিশালে যুবদলের কর্মিসভা আয়োজনের প্রস্তুতি সভায় অভ্যন্তরীণ কোন্দ‌লের জেরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় চেয়ার ছোড়াছুড়ি এবং অফিসের আসবাপত্র ভাংচুরের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংর্ঘষে কমপক্ষে ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে।

নেতাকর্মীরা জানান, যুবদ‌লের আসন্ন কর্মীসভা উপলক্ষে শুক্রবার রা‌তে প্রস্তুতি সভা কর‌ছিল মহানগর যুবদল। সভায় অভ্যন্তরীণ কোন্দ‌লের জেরে মহানগর যুবদ‌লের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন এবং মহানগর যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের ম‌ধ্যে দলীয় বি‌ভিন্ন বিষয় নি‌য়ে কথা কাটাক‌টি শুরু হয়।
এ সময় মাসুদ হাসা‌নের অনুসারী ক‌য়েকজন চিৎকার চেঁচামেচি শুরু ক‌রে প্রতিপক্ষের দি‌কে চেয়ার ছুঁড়ে মা‌রে। এতে মাজহারুল ইসলাম কিছুটা আহত হন। পরে মাজহারু‌লের অনুসারীরা ক্ষিপ্ত হ‌য়ে পাল্টা চেয়ার ছুঁড়ে মা‌রেন। এ সময় বেশ ক‌য়েক‌টি প্লা‌স্টি‌কের চেয়ার ভাঙচুরের ঘটনা ঘ‌টে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লবসহ সিনিয়র নেতৃবৃন্দ। তখন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন অনুসারীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। অপরদিকে যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের অনুসারীরা মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ তাতে বাধা দেয়।

কে‌ন্দ্রীয় যুবদ‌লের সহ-সাংগঠ‌নিক সম্পাদক ও জেলার সভাপতি পার‌ভেজ আকন বিপ্লব বলেন, নি‌জে‌দের মধ্যে ভুল বোঝাবু‌ঝি হ‌য়ে‌ছে। এটা গুরুতর কোনো বিষয় নয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি গ্রুপ মিছিলের নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION