1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

নিরাপদ সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন: সহকারী কমিশনার নাসরিন জাহান

  • প্রকাশিত : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৮৪১ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক, বরিশাল: বরিশাল এয়ারপোর্ট থানাধীন রায়পাশা কড়াপুর ১০ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্ধোধন করা হয়েছে।

রবিবার (২৭ডিসেম্বর) বিকালে রায়পাশা কড়াপুর ইউনিয়নের ধর্মাদী মোল্লার দোকান এলাকায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্ধোধন করেন এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান।

এ সময় তিনি বলেন, বর্তমানে আমাদের দেশ উন্নয়নের মহা সড়কে অবস্থান করছে। ২০৪১ সালে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে দেশের আইন শৃংখলার উন্নয়ন ঘটাতে হবে। দেশের আইন শৃংখলাকে টেকসই করতে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং চালু করা হয়েছে। মূলত প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং চালু করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, এখন আর মানুষকে পুলিশি সেবা নিতে থানায় যেতে হবেনা। বিট অফিসারের মাধ্যমে এলাকায় বসেই পুলিশি সেবা পাবেন। সে লক্ষ্যে অপরাধ মুক্ত নিরাপদ সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহাবুবুর রহমান মধু, ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন, পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রী, বিট অফিসার সাইদুল হক, সহকারী বিট অফিসার এ এস আই ইউসুফ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION