1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে বছর জুড়ে করোনায় আক্রান্ত বিএমপি’র ৩০৮ পুলিশ

  • প্রকাশিত : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৭৮৬ জন সংবাদটি পড়েছেন।

বছরজুড়ে মহামারী করোনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র বিভিন্ন পদমর্যাদার ৩০৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩০৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন একজন।

বিএমপির সহকারী পুলিশ কমিশনার ষ্টাফ অফিসার শাহেদ আহমেদ চৌধুরী এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বিএমপির কোন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি।

বছরজুড়ে করোনাকালে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অনেক মানবিক আচরণ করেছেন। আক্রান্তদের সহায়তা থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত নিয়ে সেবা দিয়েছেন। অনেক আক্রান্ত পরিবারের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। এমনকি করোনায় মারা যাওয়া ব্যক্তির জানাজা ও দাফনের ব্যবস্থাও করেছেন বিএমপি পুলিশ সদস্যরা। এছাড়া বিএমপির ২৩ পুলিশ কর্মকর্তা ও সদস্য সুস্থ হয়ে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা দিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএমপি পুলিশের ৩০৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ১ জন, উপ-পুলিশ কমিশনার ২ জন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ১ জন, সহকারী পুলিশ কমিশনার ২ জন, ইন্সপেক্টর ২৩ জন, এদের মধ্যে সশস্র ১২, নিরস্ত্র ১১, এসআই ৩৫ জন, এদের মধ্যে পুরুষ ৩২জন, নারী ৩ জন, এএসআই ৪৭ জন, এর মধ্যে পুরুষ ৪৩ জন, নারী ৪ জন, এটি এস আই ৪ জন, নায়েক ১৭ জন, কনস্টেবল ১৭০ জন, এদের মধ্যে নারী ১২ জন, এবং সিভিল ষ্টাফ ২ জন। আক্রান্তদের মধ্যে কেউ মারা যায়নি। এখনও চিকিৎসাধীন আছেন ১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION