1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

দেশ আলো’র সম্পাদকের নববর্ষের শুভেচ্ছা

  • প্রকাশিত : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ১০৫৫ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ আলো’র পক্ষ থেকে ইংরেজি নববর্ষ ২০২১-এর শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান।

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশ আলো’র সকল পাঠক, কলাকুশলী, শুভানুধ্যায়ী, সংবাদদাতা ও বিজ্ঞাপনদাতাসহ দেশবাসীকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনো আনন্দ দেয়, আর কখনো বা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, শুরু থেকেই পাঠকদের চাহিদা মাথায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে জনপ্রিয় অনলাইন পোর্টাল দেশ আলো। জাতীয় সংসদ, সচিবালয়, আদালত, নির্বাচন কমিশন, অপরাধ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ব্যবসা-বাণিজ্য, তথ্য-প্রয্যক্তি, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ প্রতিনিধি। যাদের ঘামঝরা পরিশ্রমেই মুহূর্তের ঘটনা সংবাদ হয়ে ভাসে পোর্টালটিতে। সংবাদকর্মীদের অক্লান্ত পরিশ্রম আর পাঠকদের নিরন্তর ভালবাসাই আমাদের পথচলার অনুপ্রেরনা।

করোনা পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ে নিজের ও নিজের পরিবারের সুরক্ষার জন্য    সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার সংকটময় সময়কে পিছনে ফেলে জয়ের হাসি হাসবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION