1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে বৌ-ভাতে খাবার নিয়ে সংঘর্ষ; বরের চাচা খুন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৮০৩ জন সংবাদটি পড়েছেন।

বরিশালে বৌ-ভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরের চাচা মো. আজহার মীর (৬৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

শুনতে অবাক লাগলেও আজ (মঙ্গলবার) দুপুরে এমনই ঘটনা ঘটে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রফিয়াদি গ্রামে মীর বাড়িতে। চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা কনের বাবা আবুল কালাম হাওলাদারসহ ওই পক্ষের ১০ জনকে ঘটনাস্থল থেকে আটকে রেখেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য মোট ২০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং নববধূসহ ১১ জন নারী রয়েছেন। এ ঘটনায় বরপক্ষ থেকে কনেপক্ষের বিরুদ্ধে একটি হত্যামামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

এলাকাবাসী জানান, কয়েক দিন আগে দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের সঙ্গে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। দুইদিন আগে রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নেওয়া হয় মঙ্গলবার। আয়োজন করা হয় বৌভাতের। কনে বাড়ি থেকে ৪৮ স্বজন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ নেন। খাবার খাওয়ার একপর্যায়ে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে কনে পক্ষের মারধরে বরের চাচা আজহার মীর মারা যান। নিহত আজাহার মীর (৬৫) একই এলাকার মৌজে আলী মীরের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION