1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জীবন ও জীবিকা রক্ষার সাফল্যে শেখ হাসিনা বিশ্বে রোল মডেল- এমপি জ্যাকব

  • প্রকাশিত : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ১৪২৫ জন সংবাদটি পড়েছেন।

মোঃ শরিফুল আলম সোয়েব, চরফ্যাসন প্রতিনিধি (ভোলা):

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, অসহায় মানুষের পুনর্বাসন এবং জীবন-সম্পদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার সকল ব্যবস্থা বস্তবায়ন করেছে। সরকারের গৃহীত দারিদ্র বিমোচন কর্মসূচী বাস্তবায়নের ফলে গ্রামীণ অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কয়েক বছরে বদলে গেছে মানুষের জীবনযাত্রা। জনগনের জীবন ও জীবিকার সাফল্য অর্জনে শেখ হাসিনা বিশ্বে রোল মডেল।
গতকাল শুক্রবার উপজেলার ৪টি ইউনিয়নের অসহায় দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, শান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। যে কোন দূর্যোগ মোকাবেলায় শেখ হাসিনার বিকল্প নেই। দেশের যে কোন পরিস্থিতিতে জনগণের খাদ্য নিরাপত্তা জীবন-জীবিকা নিশ্চিত করতে সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দরিদ্রবান্ধব সরকার । তার যোগ্য নেতৃত্বের জন্য অনুন্নত গ্রামগুলো এখন মডেল শহরে রুপান্তরিত হয়েছে। এসময়ে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ সবুজ, এইচ এম মোরশেদ. এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম খোকন, আমিনাবাদ ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনপ্রমুখসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION