1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৮২৯ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বিশেষ প্রতিনিধিঃ  আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল এগারোটায় কলেজের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করে মুজিববর্ষ উদযাপন কমিটি।

অধ্যাপক কাজি শিরিন সুলতানার সঞ্চালনায় মুজিব বর্ষ উদযাপন কমিটির আহবায়ক শর্মিলা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। এসময় তিনি দেশের স্বাধীনতা অর্জনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথা তুলে ধরেন ও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সহযোগী অধ্যাপক সফিউদ্দিন বিশ্বাস, প্রভাষক রিফাত মুনীরসহ‌ অন্যান্য আলোচকবৃন্দ।

সভায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রেহানা বেগম, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ ইউসুফ,
অধ্যাপক আইনুন নাহার সুলতানা, রোজিনা ইয়াসমিন, নজরুল ইসলাম প্রমুখ শিক্ষকবৃন্দ। এছাড়া কলেজের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত সভায় অংশ গ্রহন করেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য আজ ঐতিহাসিক ১০ জানুয়ারি। ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। এদিন পূর্ণতা পায় বাঙালির বিজয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION