1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে -এ্যাড. বলরাম পোদ্দার

  • প্রকাশিত : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৭৪৫ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল:

বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব মানবতার বাতিঘর, নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে দুস্থ অসহায় মানুষের মধ্যে ভালো মানের ১০০০ (এক হাজার) শীতবস্ত্র বিতরণ এর সময় তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবেই, কেউ আমাদের আটকাতে পারবে না। বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে।

নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামীলীগ নেতা অহিদ মিয়া, দীলিপ কুমার দাস, বিল্টু রঞ্জন সাহা, আশিষ দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা ১ হাজার দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION