1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মেয়র মোরশেদ নির্বাচিত

  • প্রকাশিত : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১০৬০ জন সংবাদটি পড়েছেন।

চরফ্যাশন প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রোববার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ফলাফল ঘোষণা করেন।

চরফ্যাশন পৌর মেয়র পদে মো. মোরশেদ নৌকা প্রতীকে ১৪ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শরীফ হোসেন নারিকেল গাছ প্রতীকে ৭৮১ ভোট পেয়েছেন।

চরফ্যাশন পৌরসভার ১৭টি কেন্দ্রে ২৭ হাজার ৫৭১ জন্য ভোটারের মধ্যে ৬০ ভাগ ভোট পড়েছে বলে জানান তিনি।

১৪ হাজার ১শত ৪১ ভোটের ব্যবধানে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এইচ এম মোরশেদ মেয়র নির্বাচিত হয়েছেন৷

পঞ্চম ধাপে রবিবার (২৮ ফেব্রুয়ারী) চরফ্যাশন পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মীদের মধ্যে বিচ্ছিন্ন হই হুল্লোর ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।

চরফ্যাশন নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, পৌরসভা ১নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে স্বপন চৌধুরী, ২নং ওয়ার্ডে পানির বোতল প্রতীক নিয়ে মোঃ মফিজ, ৩নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে মতিন মোল্লা, ৪নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে আক্তারুল আলম সামু, ৫নং ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে মোঃ গিয়াস উদ্দিন, ৮নং ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে মোক্তাদি ৯নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে মিজানুর রহমান মনজু সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন৷ এছাড়াও ৬নং ওয়ার্ডে কাজি মনির ও ৭নং ওয়ার্ডে তানভীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন৷

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে ফরিদা পারভীন, ৭,৮,৯ নং ওয়ার্ডে জবাফুল প্রতীক নিয়ে জাহানারা বেগম নির্বাচিত হয়েছেন৷ এছাড়াও ৪,৫,৬ নং ওয়ার্ডে রেজওয়ানা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION