1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

ব্যবহারকারীদের প্রতিদিন ফ্রি ইন্টারনেট দেবে ফেসবুক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ১২৮০ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ মহামারী করোনা ভাইরাসের সংকটময় সময়ে উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে ফেসবুক

সম্প্রতি নতুন একটি অ্যাপ্লিকেশনের পরীক্ষা করছে ফেসবুক। যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়া হবে। ‘ডিসকভার’ নামের এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের বিভিন্ন অপারেটরদের বিনামূল্যের ব্রাউজিং ডেটাকে কাজে লাগাবে।

ফেসবুক জানিয়েছে, পেরুতে এই অ্যাপের পরীক্ষা শুরু করা হয়েছে। ভবিষ্যতে থাইল্যান্ড, ফিলিপাইন, ইরাক এবং অন্যান্য উন্নয়নশীল দেশে এই অ্যাপ উন্মুক্ত করা হবে।

ব্যবহারকারীরা যদি তাদের সব তথ্য মোবাইল অপারেটরদের কাছে দেন তাহলে তারা প্রতিদিন বিনামূল্যে ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন। যখনই ব্যবহারকারীরা নিজের সিমে বিনামূল্যে ডেটা পেতে শুরু করবেন তখনই তাদের কাছে একটি নোটিফিকেশন আসবে।

তবে ডিসকভার অ্যাপ্লিকেশন কেবলমাত্র কম ব্যান্ডউইথ প্রদান করতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা কেবলমাত্র ওয়েবসাইট দেখতে পারবেন। তারা অডিও-ভিডিও জাতীয় অন্যান্য মিডিয়া যেগুলোতে ডেটা অনেক বেশি ব্যবহার হয় সেগুলো ব্যবহার করতে পারবেন না।

ফেসবুক আরও জানিয়েছে, ডিসকভার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে ফেসবুক অ্যাকাউন্ট থাকার কোনো প্রয়োজন নেই। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর ইন্টারনেট ব্রাউজিং ডেটা সেভ করে রাখবে না, ফলে সিকিউরিটির কোন সমস্যা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION