1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশালে আবারও বাসদের ‘মানবতার বাজার’ চালু

  • প্রকাশিত : শনিবার, ৮ মে, ২০২১
  • ৬১৮ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল:

গত বছর করোনা পরিস্থিতি শুরু হলে ‘মানবতার বাজার’ নামে কার্যক্রমটি সারা দেশে ব্যাপক সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় এবারও বরিশালে ব্যতিক্রমধর্মী এই বাজারের আয়োজন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় মাঠে এই বাজারটি প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে।

এই বাজারে চাল, ডাল, তেল, আলু, আটা, চিনি, দুধ, সেমাই, শাকসবজি, শিশুখাদ্যসহ ১০ ধরনের পণ্য বিনা মূল্যে হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। যারা এই বাজার থেকে পণ্য নিতে চান তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর বাসদ নেতৃবৃন্দের কাছে জমা দিতে হবে।

পরে বাসদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে মুঠোফোনে নির্ধারিত দিনে মানবতার বাজারের পণ্য নিতে আহ্বান জানানো হয়। এই প্রক্রিয়ায় আগ্রহীরা এই বাজার থেকে নিত্যপণ্য পাবেন।

বাসদের বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তী জানান, লকডাউনের কারণে খেটে খাওয়া মানুষ বেশ অসহায় হয়ে পড়েছে। ঈদ যাতে মানুষ হাসিমুখে পালন করতে পারে সেজন্য পুনরায় মানবতার বাজার চালু করা হয়েছে যা প্রতিদিন দুই ঘণ্টা করে বাজার চালু থাকবে ঈদের আগের দিন পর্যন্ত।

তিনি আরও বলেন, যতটুকু সহায়তা আমাদের পক্ষ থেকে করা যায়, ততটুকুই করছি। প্রত্যেককে চাল, ডাল, তেল, আলু, আটা, চিনি, সেমাই, শাকসবজিসহ আরও কিছু আইটেম দেয়া হচ্ছে। মানুষের পাশে মানুষ এগিয়ে আসলে করোনা মোকাবিলা আমাদের পক্ষে কঠিন হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION