1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

পুলিশ হেড কোয়ার্টার্সে কর্মরত পুলিশ সদস্য মোঃ ফয়জুল্লাহর মানবিকতা

  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১
  • ৬৮১ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন বার্তা পরিবেশকঃ বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সে কর্মরত পুলিশ সদস্য মোঃ ফয়জুল্লাহ দেশে চলমান বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধে অসহায় দরিদ্র মানুষকে মানবিক সহায়তা দিয়ে করোনা যোদ্ধা হিসেবে অনন্য ভূমিকা পালন করেছেন।

করোনা কালে যেখানে মানুষ আত্নীয় স্বজনদের লাশ রেখে পালিয়েছে।বাংলাদেশ পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে লাশ দাফন সহ অসহায় কর্মহীন মানুষের দ্বারে দ্বারে খাদ্য সহ করোনা প্রতিরোধে বিভিন্ন সামগ্রী পৌছে দিয়ে মানবিক পুলিশ হিসেবে উজ্জল দৃষ্টান্ত রেখে পুলিশের ভাব মর্যাদা বৃদ্ধি করেছেন।

ঠিক তেমনি একজন করোনা যোদ্ধা হচ্ছেন পুলিশ হেড কোয়ার্টার্সে কর্মরত পুলিশ সদস্য মোঃ ফয়জুল্লাহ।যিনি দেশে মজামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরু থেকেই আত্ন মানবতার সেবায় দুটি অক্সিজেন সিলিন্ডার, ২ হাজার মাস্ক বিতরণ,৩০ জনকে খাদ্য সামগ্রী সহায়তা এবং পবিত্র মাহে রমজানে বরিশালের বাবুগঞ্জে ১৫ জনকে ইফতার সামগ্রী এবং বিগত ৭ রমজান ভোলা লালমোহনে ২০০ রোজাদারকে ইফতার করিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে একজন মানবিক পুলিশ সদস্য হিসেবে নিজেকে সপে দিয়েছেন।

তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ষ্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাবুগঞ্জ সংগঠনের মাধ্যমে এলাকার হত দরিদ্র ও কর্মহীন মানুষের কাছে জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার সহ করোনা প্রতিরোধে মাস্ক ও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।

এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ষ্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাবুগঞ্জ এর সভাপতি ঢাবি শিক্ষার্থী মোঃ খালিদ হাসান নাইম বলেন, মহামারি করোনাকালে বাংলাদেশ পুলিশের সদস্য ফয়জুল্লাহ আর্থিক,শারীরিক এবং নানা ভাবে পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।তার অক্লান্ত পরিশ্রমে আমাদের এ সংগঠনটি মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিষয়ে পুলিশ সদস্য মোঃ ফয়জুল্লাহ বলেন,দেশের দুর্যোগময় পরিস্থিতিতে কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাড়াতে পের নিজেকে ধন্য মনে করছি।মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ শ্লোগানটিকে বাস্তবে পরিনত করার চেষ্টা করছি এবং একজন পুলিশ সদস্য হিসেবে রাষ্ট্রের জনগনের পাশে দাড়ানোর এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION