1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন কুষ্টিয়ার এসপি খাইরুল আলম

  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ৭২৫ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার(এসপি) মোঃ খাইরুল আলম।

রবিবার (৯মে) সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে টিকা নেন তিনি।

এ সময়ে তিনি বলেন,আলহামদুলিল্লাহ করোনাভাইরাস এর টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি।এখন পর্যন্ত শারীরিক ভাবে কোন পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। বৈশ্বিক মহামারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দৃঢ়তা, সাহসিকতা এবং দূরদর্শিতা দিয়ে এটা মোকাবেলার জন্য সবাইকে নিয়ে একত্রিত হয়ে কাজ করছেন এবং বিশ্বে টিকা আসার প্রথম দিকেই আমাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। অনেক ধরনের অপপ্রচার ছিল, অনেক ধরনের ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে ভ্যাকসিন এর বিরুদ্ধে। আজকে দেশের জনগণ এগিয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তারা সানন্দে টিকা গ্রহণ করেছে।

এ সময় তিনি আরও বলেন,সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা ভ্যাক্সিন গ্রহণ করার সাথে সাথে আমরা যেন স্বাস্থ্যসুরক্ষা মেনে চলি এবং নিজেদেরকে নিরাপদ রাখি, পরিবারকে নিরাপদ রাখি এবং দেশকে নিরাপদ রাখার জন্য সবাইকে সহযোগিতা করি।

এ সময়ে কুষ্টিয়া পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোসাঃ নাজমা খাতুন সহ হাসপাতালের নার্স ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION