1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরিশালে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে বিএমপি পুলিশ

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭৯২ জন সংবাদটি পড়েছেন।

ডেস্করিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শুন্য সহিষ্ণু অবস্থানে থেকে চেকপোস্ট পরিচালনা বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৬টা থেকে নগরীর প্রবেশদ্বার দক্ষিনে কালিজিরা ও বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট চেকপোস্টে এবং উত্তরে রামপট্টি চেকপোস্ট সহ সদর রোড,বাংলা বাজার,আমতলার মোড়,নথুল্লাবাদ, রুপাতলী সহ ৫০টির বেশি চেকপোস্টে কঠোর ভাবে পুলিশি নজরদারী থাকায় আন্তঃজেলা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় অকারণে যানবাহন নিয়ে কেউ বের হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

লকডাউন বাস্তবায়নে বিএমপি’র সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এসময় চেকপোস্ট গুলোর কার্যক্রম সরেজমিনে তদারকি করেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।

এসময় তিনি চেকপোস্টে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদেরকে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর অবস্থানে থেকে লকডাউন বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।এ সময় তিনি বলেন,সরকারি নির্দেশনা পালনে যে সিদ্ধান্ত এসেছে পুলিশ তা কঠোর ভাবে পালন করছে।

এর বাইরে সেনাবাহিনী ও র‌্যাবের একাধিক টিমও লকডাউন বাস্তবায়নে মাঠে আছে, তাদের টহলও দিতে দেখা গেছে।

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, লকডাউনকালীন সকল ধরনের সাপ্তাহিক হাট/গরুর হাট বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।এক্ষেত্রে থ্রি হুইলার,ইজিবাইক সহ সকল যান্ত্রিক যানবাহন বিধি নিষেধ আরোপকালীন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।

তিনি বলেন, এ সময়ে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতা বহির্ভূত থাকবে।

এ-সময় উপস্থিত ছিলেন,উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার বিএমপি গোয়েন্দা এন্ড উত্তর মোঃ মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি রুনা লায়লা,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক অতিঃ দাঃ ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন (বিএমপি) মোঃ রাসেল,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মানুদ রানা,সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ রবিউল ইসলাম শামীম,ট্রাফিক পুলিশের টিআই আঃ রহিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে বিধিনিষেধ আরোপ করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ বিধিনিষেধ ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION