1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বরিশালের সকল প্রকার খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬৩৫ জন সংবাদটি পড়েছেন।

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে বরিশালের সকল প্রকার খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে বরিশাল সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনী ও করোনা প্রতিরোধ জেলা কমিটির সমন্বয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকার ঘোষিত লকডাউন কঠোর বাস্তবায়নে নিয়োজিত সকল বাহিনীর সমন্বয় করে কাজ করার গুরুত্ব আরোপ করা হয় এবং শনিবার থেকে বরিশাল জেলার সকল প্রকার খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ ও বিকেল পাঁচ ঘটিকার পরে ফার্মেসী ব্যতিত সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়।

এ-সময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন (পিপিএম সেবা)। এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, র‍্যাব -৮ প্রতিনিধি, সেনাবাহিনী প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি সহ সকল বাহিনী প্রতিনিধিবৃন্দ ও জেলা কমিটির সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION