1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

করোনায় ২৪ ঘন্টায় আরও ১৮৭ জনের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১০১২ জন সংবাদটি পড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৩৯ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৬ জন, রাজশাহীতে ১৪ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশে সর্বাত্মক বিধিনিষেধ পালন করা হয়। এ সময় সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহন চলাচলও বন্ধ রাখা হয়। ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করা হয়েছে। এখন আবার মার্কেট, শপিং মল ও দোকানপাট খুলেছে। চলছে গণপরিবহনও।

এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে কোভিড–১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তারা বলেছে, দেশে যখন করোনা সংক্রমণ ও এতে মৃত্যু সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সেই সময় বিধিনিষেধ শিথিল করায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮ কোটি ৮৩ লাখ ৩২ হাজার ৯৭২ জন। আর মৃত্যু হয়েছে ৪০ লাখ ৬৩ হাজার ৪৫৩ জনের। এখন পর্যন্ত সবচেয়ে রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুর তালিকায় ব্রাজিল দ্বিতীয় অবস্থানে থাকলেও রোগী শনাক্তের দিক দিয়ে দেশটির অবস্থান তৃতীয়। আর রোগী শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

বৃহস্পতিবার দেওয়া তথ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে ব্রাজিলে। দেশটিতে রোগী শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৭৩৬ জন এবং মৃত্যু এক হাজার ৫৫৬ জনের। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে ইন্দোনিশয়ায় ৫৬ হাজার ৭৫৭ জন। আর মৃত্যু হয়েছে ৯৮২ জনের। এই সময় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায় ৭৯১ জনের। দেশটিতে রোগী শনাক্ত হয়েছে ২৫ হাজার ২৯৩ জন। রোগী শনাক্তের দিক দিয়ে তারা রয়েছে ষষ্ঠ অবস্থানে। শনাক্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে ভারত। সবশেষ তথ্য অনুযায়ী দেশটিতে ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮০৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৮১ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION