1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কুষ্টিয়ায় পুনাকের পক্ষ থেকে ঈদ উপহার, মাস্ক ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৫৫৭ জন সংবাদটি পড়েছেন।

কুষ্টিয়ায় পুনাকের পক্ষ থেকে গরীব, অসহায়, দুস্থদের মাঝে করোনাকালীন ঈদ উপহার, মাস্ক ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকাল ১১ টায় পুনাক কুষ্টিয়ার উদ্যোগে পুলিশ লাইন্সে গরীব, অসহায়, দুস্থদের মাঝে করোনাকালীন মানবিক ঈদ উপহার সামগ্রী, মাস্ক ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

এই সময় পুনাক কুষ্টিয়ার পক্ষ থেকে ১০০ (একশত) জন গরীব, অসহায়, দুস্থদের মাঝে করোনাকালীন ঈদ উপহার, মাস্ক ও ২ (দুই) জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়ার সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী, পুলিশ সুপার, কুষ্টিয়া) প্রধান অতিথি হিসেবে এ মহতি কার্যক্রমে অংশ গ্রহন করেন। কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম বলেন, মহামারী করোনা ভাইরাস ও চলমান লকডাউনের কারনে এই মুহুর্তে নিম্ন আয়ের গরীব, অসহায়, দুস্থদের পাশে দাড়ানো খুবই প্রয়োজন। তিনি আরো বলেন, এখন সময় এসেছে মানবতা দেখানোর; আসুন আমরা মানবতা দেখাই, আপনার আশেপাশের অবহেলিত যে সব মানুষ আছে তাদের পাশে দাড়াই।

তিনি বলেন, একটা সুস্থ স্বাভাবিক ছোট সংগঠন অন্য আরো কয়েকটা মানুষের দায়িত্ব নিতে পারে; আসুন এভাবে আমরা করোনা কালে মানবতার হাত বাড়িয়ে অসহায় মানুষের পাশে দাড়াই। করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত কুষ্টিয়া পুনাক সভানেত্রী এ সময় স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ), মোমিনা খানম, দপ্তর সম্পাদিকা (সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি) আনিতা আশরাফী, উৎপাদন সম্পাদিকা (সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার সদর) ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION