1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

সব নাগরিকের করোনা পরীক্ষা করবে উহান

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ১২৮১ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ 

বর্তমানে বিশ্বজুড়ে আতঙ্কের একটা নাম করোনাভাইরাস।চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সর্বপ্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। সেই উহান শহরের ১১ মিলিয়ন নাগরিকের সবার করোনা পরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছে।

দ্বিতীয়বার করোনা সংক্রমণ ঠেকিয়ে চীনের অর্থনীতির চাকা সচল রাখতে উহানের সকল নাগরিককে পরীক্ষা করে দেখা হবে। এজন্য বিশাল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীর প্রয়োজন।

প্রায় একমাস করোনা আক্রান্ত শূন্য থাকার পর নতুনভাবে ছয়জন সংক্রমণের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে চীন কীভাবে এত সংখ্যক মানুষকে পরীক্ষার কিটের ব্যবস্থা করবে, সে ব্যাপারে অনেকেরই প্রশ্ন রয়েছে। এর আগে বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মিলিয়ন মানুষকে মাত্র ১০ দিনে পরীক্ষা করবে উহান।

সেই হিসেবে দিনে অন্তত সাত লাখ ৩০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হবে। সম্প্রতি যাদের করোনা পরীক্ষা করা হয়েছে, তাদেরকে আবারো পরীক্ষা করে দেখা হবে।

উহানে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে তিন হাজার আট শতাধিক। যেসব নাগরিকের মধ্যে করোনার লক্ষণ নেই কিন্তু ভাইরাস বহন করছে, তাদের চিহ্নিত করাই এভাবে পরীক্ষার মূল লক্ষ্য।
সূত্র : স্ট্রেইট টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION