1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

বড়দিন উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে কেক কাটেন খান মামুন

  • প্রকাশিত : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৭৮১ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি, বরিশাল: খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষ থেকে বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব।

শনিবার রাত ১২টা ১মিনিটে নগরীর ২০নং ওয়ার্ড কলেজ রো (লেচুশাহ্ রোড়) এন.সি.সি খ্রিষ্টান কলোনী মিলনায়তনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটেন।

এ-সময় বিসিসি’র ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২০নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মনিবুর রহমান মনিরসহ ওয়ার্ড আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION